বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চূড়ান্ত ঝুঁকির মধ্যে রোহিঙ্গা শিশুরা : ইউনিসেফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এখনও রাখাইনে অবস্থান করা রোহিঙ্গা শিশুরা চূড়ান্ত ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছে ইউনিসেফ। এছাড়াও, মিয়ানমার সরকারের সঙ্গে চুক্তির পরও রাখাইনে কার্যকর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা সিমন ইনগ্রাম জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে কয়েক লাখ রোহিঙ্গা শিশু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের আবাসন এবং মানবিক সমন্বয়ক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত জুনে ইউ/এন/ডি/পি এবং ইউ/এন/এইচ/সি/আর মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। যার আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুতি দেখতে রাখাইনে পূর্ণাঙ্গ প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল।

কিন্তু কয়েক মাস অতিবাহিত হলেও সব অঞ্চলে জাতিসংঘের প্রতিনিধি দলকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ