শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

খালেদার সঙ্গে নাতনি-পুত্রবধূসহ স্বজনদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আবেগঘন পরিবেশে কিছু সময় কাটালেন আত্মীয়-স্বজনরা ।

প্রায় আড়াই ঘণ্টা সাক্ষাৎ শেষে বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন বেগম খালেদা জিয়ার স্বজনরা।

কারা কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর বিকেল ৩টা ৪০ মিনিটে তার পরিবারের ৬ সদস্য কারাগারে প্রবেশ করেন। এর আগে দুপুর ২টা ২০ মিনিট থেকে কারাফটকে অপেক্ষা করেন তারা।

প্রথমে বেগম খালেদা জিয়ার স্বজনদের ২০ জনের একটি তালিকা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হলেও কারাগারে যাওয়ার অনুমতি পান ৬ জন।

কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তার মেয়ে জাফিয়া রহমান, বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাই সাঈদ এস্কান্দরের স্ত্রী নাসরিন এস্কান্দার, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু।

বাকিরা অনুমতি না পেয়ে কারাফটক থেকেই ফিরে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষাতে বেগম খালেদা জিয়া বোন, ভাবি ও স্বজনদের বুকে জড়িয়ে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি স্বজনদের নাম ধরে সবার খোঁজ-খবর নেন। জানতে চান পরিবার ও স্বজনদের শিশুরা কেমন আছে, ঈদ কেমন কাটছে।

এর আগে দলের সিনিয়র নেতারা সাক্ষাতের জন্য দুপুরে কারাগারের সামনে গেলে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ