মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকুন্দিয়া প্রতিনিধি :  “এসো প্রতিভা বিকাশ করি, সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর পত্রিকা মাসিক 'নকীব' পাকুন্দিয়া উপজেলা পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী শনিবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

পাকুন্দিয়া বাজার গরুহাটা সংলগ্ন নতুন ভবনস্থ আইএবি মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নকীব পাঠক ফোরামের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাকিবুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্যিক ও গবেষক, মাসিক নকীবের সাবেক সম্পাদক ও কিশোরগঞ্জ মডেল কলেজের প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা নকীব পরিবারের তত্ত্বাবধায়ক আহমাদ উল্লাহ বিন ফরিদ, পাকুন্দিয়া পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন সরকার,  মাওলানা ক্বারী তোফায়েল আহমাদ, তরুণ সাহিত্যিক ও ছড়াকার সুলতান আফজাল আইয়ূবী, জেলা নকীব পরিবারের সদস্য ফাইজুল ইসলাম প্রমুখ।

পাকুন্দিয়া উপজেলা নকীব পাঠক ফোরামের সমন্বয়ক নূরুল জান্নাত মান্না ও খাইরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মাহবুবুর রহমান, নাজমুল হুদা, সাখাওয়াত উল্লাহ, সাদেক হোসেন, মোবারক হোসেনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার মেধা তালিকায় ১ম থেকে ১০ম স্থান অধিকারী ১০জন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ