শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

আজ সারাদিনে জামিন পেলো ৪২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেফতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মদ্যে ৪২ জনের জামিন হয়েছে।

আসন্ন ঈদুল আজহার আগে আর মাত্র একদিন কোর্ট আছে সোমবার (২০ আগস্ট)। সে হিসেবে রোববার (১৯ আগস্ট) জামিন না হলে সোমবার জামিন শুনানি করা আর সম্ভব ছিল না। এ নিয়ে তাই সারাদিন অভিভাবকদের উৎকণ্ঠা ছিল চরমে।

তবে দিন গড়াতে থাকলে জামিনের খবর আসতে থাকে এরক পর এক। আজ সারাদিন গ্রেফতার ছাত্রদের মধ্যে এক এক করে ৪২ জনের জামিন মঞ্জুর করেন একাধিক ম্যাজিস্ট্রেট আদালত।

তাদের অধিকাংশই বেসরকারি ইস্টওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি কিংবা আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঈদের মাত্র দুইদিন আগে তাদের জামিন পরিবারে খুশি ফিরে এসেছে। অনেক অভিভাবক মিডিয়াকে জানিয়েছেন, ছেলের জামিন না হলে বাড়িতে কারও ঈদ হতো না।

ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে হামলা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা আর ভাঙচুরের অভিযোগে বাড্ডা, ভাটারা, ধানমন্ডি, উত্তরা পশ্চিম, কোতোয়ালী, পল্টন, নিউমার্কেট ও রমনা থানার মামলায় শিক্ষার্থীরা এ জামিন পান।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের বিভিন্ন সময় তারা গ্রেফতার হয়েছিলেন।

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ