শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘরমুখো হাজারো মানুষ নিয়ে ঈদের প্রথম ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। যাত্রার প্রথম দিনেই ছিলো উপচেপড়া ভিড়।

শুক্রবার (১৭ আগস্ট) দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যায় ভোর ৫টায়। এবারের ঈদযাত্রা শুরু হয় বলাকা কমিউটারের এ ট্রেনটির মাধ্যমে।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর এবং বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস।

অন্যদিকে বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্টেশনের মূল ফটকে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে এবং টিকিটবিহীন সবাইকে বের করে দেওয়া হচ্ছে।

স্টেশনে রয়েছে র‌্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে এরদোগান-ম্যাক্রোঁ ফোনালাপ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ