মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পেঁপে খাওয়ার ৬টি উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকের পছন্দ পেঁপে । এটি হজম ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভালো রাখে। এই স্বাস্থ্যকর খাবারটিকে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

প্রতিদিন পেঁপে খাওয়ার কিছু উপকারিতা:

১. হজম ভালো করতে কাজ করে
পেঁপের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম ভালোভাবে হতে সাহায্য করে।

২. প্রদাহ কমায়
পেঁপের মধ্যে পেপেইন ও সাইমোপেপেইন নামক এনজাইম রয়েছে। এসব এনজাইমের রয়েছে প্রদাহরোধী প্রভাব। এটি দীর্ঘমেয়াদি রোগ (যেমন : রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, ইডিমা ইত্যাদি) প্রতিরোধে কাজ করে।

৩. চোখ ভালো রাখে
পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ। এটি চোখের জন্য ভালো। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি দৃষ্টিশক্তি ভালো করে; ছানি ও মাসকুলার ডিজেনারেশন রোগ প্রতিরোধে কাজ করে।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করে।

৫. হৃদরোগ প্রতিরোধ করে
পেঁপে হৃদরোগ প্রতিরোধে কাজ করে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, আঁশ, ভিটামিন। তাই প্রতিদিন একটুকরো পেঁপে খান।

৬. ত্বকের জন্য ভালো
পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন ই। এটি অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন এ ত্বক মসৃণ রাখে। ভিটামিন সি ও ভিটামিন এ কোলাজেন উৎপন্ন করে ত্বক ভালো রাখতে সাহায্য করে।

আমাদের কুরবানি ও প্রাসঙ্গিক কিছু কথা

টিএ-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ