শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিজাব খোলার নির্দেশ চালকের; ক্ষমা চাইল বাস কোম্পানি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডনে ফার্স্ট বাস নামক পরিবহনের ২৪ নম্বর বাসে চড়ে দুই মাসের শিশুসহ জনৈক হিজাবি নারী ইস্টন থেকে ব্রিস্টল সিটিতে যাচ্ছিলেন।

বাসে ওঠার সময় বাসচালক তাকে হিজাব খুলতে বলেন। চালকের কথা না মেনে এর কারণ জানতে চাইলে বাসচালক বলেন, পৃথিবীটা বিপজ্জনক। মুখ ঢেকে বাসে বোমা বিস্ফোরণ ঘটাতে জঙ্গিবাদের যে কেউ ওঠতে পারে।

ওই নারী বলেন, ওই ড্রাইভার এমনভাবে অপমান করতে থাকেন, যেন আমি একজন সন্ত্রাসী। আমি ভীত হয়ে পড়ি। মানুষের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে।

তার এসব মন্তব্যে সাড়া না দেয়ায় বাসচালক পুরো যাত্রাপথে অনবরত আপত্তিকর মন্তব্য করতে থাকেন।

বাসচালক বাসের অন্য যাত্রীদের উদ্দেশ করে আরও বলেন, সবার উচিত পাশের লোকটির মুখটা দেখে নেয়া। কেন তিনি অন্যদের মতো নন। ২০১৮ সালে এসে এমন পোশাক পরা উচিত নয়।

এ সময় যাত্রীদের একজন হিজাবি নারীর পক্ষ নিয়ে বলেন, তিনি কেমন পোশাক পরবে এটি তার ব্যক্তিগত বিষয়।

বিড়ম্বনার শিকার সেই নারীটি বাসচালকের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, সঙ্গে দুই মাসের শিশুকে দেখেও আমাকে সন্ত্রাসবাদী বলে সন্দেহ করা একেবারেই অমূলক ব্যাপার।

এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে বাস কোম্পানি। সম্প্রতি সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারি বরিস জনসন মুসলিম নারীদের নিকাব নিয়ে আপক্তিকর কথা বলার পর ব্রিস্টলের বাস ড্রাইভারের এই আচরণে ব্রিটিশ মুসলিম কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বরিস জনসনকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদরা।

এদিকে পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই ব্রিস্টলের এই বাস কোম্পানি ওই মহিলার কাছে দুঃখ প্রকাশ করেছে।

পরে টনক নড়ে বাস কোম্পানির। তারা বাসযাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, ড্রাইভার ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। এটি তার ব্যক্তিগত মতামত হতে পারে। এটি কখনো গ্রহযোগ্য হতে পারে না।

বাসচালকের সঙ্গে অন্য এক যাত্রীর কথপোকথনের দৃশ্য দেখতে ক্লিক করুন:

অারও পড়ুন: à¦