শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বসুন্ধরা-ভাটারায় পুলিশের বিশেষ অভিযান, আটক নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নর্দ্দা, বসুন্ধরা আবাসিক এলাকা এবং কালাচাঁদপুরে ব্লক রেইড অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার রাত সাড়ে ৮টা থেকে এক হাজারের বেশি পুলিশ সদস্য এই তিনটি এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভাটারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। রাত ১টা পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এলাকাবাসী ধারণা করছে, হামলায় অংশ নেয়া শিক্ষার্থীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই ব্লক রেইড চালানো হচ্ছে।’

ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফুল করীম বলেন, ‘এটি নিয়মিত অভিযান। মাদক ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হয়।’

ব্লক রেইডে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার (৬ আগস্ট) নিরাপদ সড়কের দাবিতে বসুন্ধরা এলাকায় বেসরকারি নর্থ সাউথ ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। এরপর দুপুর ১২টা থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি চলে।

এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। সন্ধ্যা ছয়টার পর বসুন্ধরা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় তিন জন পুলিশ গুরুতর আহত হন এবং ঘটনাস্থল থেকে অন্তত ২৫ জন শিক্ষার্থীকে আটক করা হয়।

হাজীদের সেবায় নিয়োজিত একদল হাসিমুখ তরুণ

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ