রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

সিলেটের জামিয়া আঙুরিয়ায় ছাত্রদের মোবাইল ভাঙচুর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে তরুন প্রজন্ম মোবাইল ফোনে ঝুঁকে পড়েছে। এরই মধ্যে দেশে ঘটে যাওয়া স্মরণকালের ছাত্র অান্দোলন তাদেরকে ফেসবুকমুখী করে তুলেছে। মোবাইল ফোন ব্যবহার রোধ করতে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরে দফায় দফায় চলে মোবাইল বাজেয়াপ্ত অভিযান।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (৬ আগস্ট) মধ্যরাতে অভিযান পরিচালনা করেন জামিয়া আঙুরার তরুন শিক্ষকদের একটি টিম। মধ্যরাতে দরজায় করাঘাত শুনে ছাত্ররা শঙ্কিত হয়ে ওঠে। পরে অভিযান টিমটি ছাত্রদের রুমে ঢুকে ব্যডের আশপাশ তল্লাশি করে বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করে।

পরে ছাত্রাবাস ক্যাম্পাসেরর অফিসের সামনে বাজেয়াপ্তকৃত মোবাইলফোনগুলো কোনোরূপ চেকিং ছাড়াই হাতুড়ি দিয়ে পিঠিয়ে চুর্ণ-বিচুর্ণ করে দেন তরুণ এই টিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান পরিচালনার এই টিমটি ছাত্রদের মোবাইলে কী আছে না আছে তা যাচাই-বাচাই ছাড়াই গভীর রাতে হাতুড়ি দিয়ে পিঠিয়ে ভেঙে ফেলেন সব মোবাইল। ভাঙাচুড়া ফোন সামগ্রী পরে ড্রেইনে ফেলে দেন। মোবাইল চেকিং করে ভাঙ্গার অনুরোধ করলেও তারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করেননি।

অভিযান নিয়ে কথা বলতে আজ গতকাল (মঙ্গলবার) অভিযান টিমের সাথে কথা বলতে গেলে তাদেরকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ