শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইসরাইলি হামলায় ২ হামাস যোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় দুই হামাস যোদ্ধা নিহত হয়েছেন। হামাসের সামরিক শাখা ইজউদ্দিন আল কাসেম ব্রিগেডস এ নিহতের খবর নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- আহমেদ মারজান ও আব্দেল হাফেজ আল সিলাওয়ি। দুজনেরই বয়স ২৩ বছর করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উত্তর গাজার বাইতলাহিয়া শহরে এ হামলার ঘটনা ঘটে।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার হামাসের ফাঁড়ি থেকে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ার পর তারা পাল্টা হামলা চালায়।

ফিলিস্তিনি সূত্র জানায়, এটি ছিল ড্রোন হামলা। কিন্তু ইসরাইল জানিয়েছে, ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছিল।

ইসরাইলি সেনাবাহিনীর ছেড়ে দেয়া একটি ভিডিওতে দেখা গেছে, গাজা উপত্যকার সামরিক ফাঁড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গোলা নিক্ষেপ করছে।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনি বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে ইসরাইলি গুলিতে এ পর্যন্ত ১৬০ জন নিহত হয়েছেন। এতে এক ইসরাইলি সেনা নিহত হন।

১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে লাখ লাখ ফিলিস্তিনিকে তাদের বসতবাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছিল।

আরও পড়ুন: হিন্দের সওগাত নাও হে সিরিয়া!!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ