শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

বুধবার থেকে স্মার্টকার্ড পাবে যে ৮ জেলার ভোটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৮ আগস্ট থেকে দেশের ৮টি জেলার ভোটারদের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) দেওয়া হবে। এলক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পূর্ণ করেছে।

বুধবার (৮ আগস্ট) সকাল ১১টায় নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ‘বিদেশের উপর নির্ভরশীল না হয়ে নিজের দেশের জনবল দিয়ে স্মার্টকার্ড উৎপাদন করছি। আমরাও পারি এটা প্রমাণ করেছি।’

তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ৯ কোটি স্মার্টকার্ড পাইনি। তবে আমি মনে করি, দেশে উৎপাদন করে ২০১৯ সালের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে পারব।

যেসব জেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে- ভোলা, ময়মনসিংহ, চাঁদপুর, নওগাঁ, যশোর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার ও মাদারীপুর।

জাতীয় পরিচয়পত্র হারালে বা ভুল থাকলে কী করবেন?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ