শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভূমিকম্পে মুসল্লি পালিয়ে গেলেও নামাজ ছাড়েননি ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

গত রোববার (৫ আগস্ট) রাতে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে রিখটার স্কেলের ৭ মাত্রার শক্তিশালি ভূমিকম্প আঘাত হানে।এ ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৯০ জনের প্রাণ হারান। আহত হন শত শত মানুষ। হাজার হাজার ভবন ভেঙে পড়ে এবং বন্ধ হয় বিদ্যুৎ যোগাযোগ।

এদিকে এ ভূমিকম্পের সময়ে প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান নেয় অনেকে। কিন্তু এ শক্তিশালি ভূমিকম্পের মধ্যেও এক ইমামের নামাজে মনোযোগ ক্ষুন্ন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বিশ্ববাসীর সামনে অনুপম সে চিত্র ভেসে উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, শক্তিশালি ভূমিকম্প থেকে প্রাণ বাঁচাতে মুসল্লি পালিয়ে গেলেও নামাজ ছাড়েননি ইমাম।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটিতে দেখা যায়, মসজিদের একজন ইমাম নামাজ পড়াচ্ছেন। হঠাৎ তীব্র মাত্রার ভূকম্পন শুরু হলে পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালিয়ে যান কিন্তু ইমাম তার নামাজ চলমান রাখেন। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দেন কিন্তু তারপরও শেষ পর্যন্ত নামাজ চলমান রাখেন তিনি।

জনপ্রিয় ইসলামিক ওয়েবসাইট ও ফেসবুক পেজ ‘ইল্মফিড’ ভিডিওটি শেয়ার করার পর মূহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে ঈমানের পরীক্ষা বলেও আখ্যায়িত করেছেন। ইল্মফিডের শেয়ার করা ভিডিওতেই অনেকে এ মন্তব্য করেছেন।

আহমেদ এম মারর্সি নামে একজন লিখেছেন, পেছনের দু’জন পালিয়ে গিয়েছিল। তারা আবার ফিরে এসেছে যখন দেখেছে ইমাম নামাজ পড়েই চলেছেন। মাশাআল্লাহ, তার মনোবলের প্রতি শ্রদ্ধা।

সোফিয়া ফরিদ নামে একজন লিখেছেন, আল্লাহর প্রতি বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। এমন প্রশ্নাতীত বিশ্বাসের জন্য আল্লাহ তাকে পুরস্কৃত করুন। আমিন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে কারণ এটি পৃথিবীর রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটিতে ঘন ঘন ভূকম্পন এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়। সমুদ্রপৃষ্ঠের ওপরে বিশ্বের অর্ধেকের বেশি সক্রিয় আগ্নেয়গিরিগুলো এই রিংয়à§