সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

দেশে ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেপাটোলজি সোসাইটি সারাদেশে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর ওপর এই জরিপ চালায়। জরিপে উল্লেখিত তথ্য অনুযায়ি বিশ্বে ৩২ কোটি ৫০ লাখ লোক হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশেই প্রায় এক কোটি লোক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত।

সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মবিন খান জানান, বাংলাদেশে হেপাটাইটিসে আক্রান্তদের মধ্যে ৫ দশমিক ১ শতাংশ হেপটাইটিস বি এবং দশমিক ২ শতাংশ হেপাটাইটিস সিতে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে প্রায় ৮৫ লাখ লোক এইচবিভি বহন করছে । অর্থাৎ প্রতি ৫০০ লোকের মধ্যে ১ জন এইচসিভিতে আক্রান্ত।

তিনি বলেন, দেশে প্রায় এক কোটি লোক এইচবিভি অথবা এইচসিভি জীবানু বহন করছে। এদের মধ্যে ৫৭ লাখ পুরুষ এবং ২৮ লাখ নারী।

বাংলাদেশ ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী ঘাতক ব্যাধি এই রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, বিস্ময়ের ব্যাপার হচ্ছে সারাবিশ্বে ৩২ কোটি ৫০ লাখ অর্থাৎ প্রতি দশ জনের মধ্যে নয়জন এই রোগে আক্রান্ত। তারা শরীরে এই ভাইরাস বহন করেই জীবন যাপন করছে এবং তাদের শরীরে এই জীবানু থাকা সম্পর্কে তাদের কোনো ধারনাও নেই।

অসচেতন জনগনের শুধুমাত্র লিভার সিরোসিসের উচ্চ ঝুঁকিই থাকে না লিভার ক্যান্সারের ঝুঁকিও থাকে। বিশ্বে প্রতি বছরে হেপাটাইটিসে প্রায় ১৩ লাখ ৪০ হাজার লোকের মৃত্যু হয়।

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ