রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

এবার গাজীপুরে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় এর এক আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত- লালচাঁন মিয়া (৩২) সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর থানার জারাখোলা এলাকার আবুতল জাব্বার মিয়ার ছেলে। আহদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি শাহজাতপুর থানার বড়খোলা এলাকায়।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.আলামিন জানান, পিকআপ ভ্যানটি সাভার থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: এবার গায়েব সাড়ে ৩ লাখ টন পাথর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ