মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি পরিচালনা করবে তেহরান: কলিবফ আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান

রাজধানীতে ফের নিহত ১, বাসে আগুন, চালককে পুলিশে দিল জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় আজ দুপুরে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে বাস। এতে ওই আরহী তৎক্ষণাত নিহত হয়েছেন।

এদিকে বিক্ষুব্ধ জনতা এ ঘটনার প্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বাসটি জ্বালিয়ে দিয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুরে দেড়টার দিকে মগবাজার ওয়ারলেস এলাকায় নুরজাহান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরহীর নাম সাইফুল (৩৫)। তিনি খিলগাঁওয়ের উত্তর গোড়ানের বাসিন্দা।

জানা যায়, মোটরসাইল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ি চালককে উপস্থিত জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভার হয়ে মগবাজার ওয়্যারলেস গেটের ঢাল দিয়ে নেমে ‘এসপি গোল্ডেন লিমিটেড’ পরিবহনের মিনিবাসটি যাচ্ছিল মালিবাগের দিকে। ওয়্যারলেস গেটের ঢাল দিয়ে নামার পরই বাসটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে পথচারীরা পাশের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

https://www.facebook.com/azizinoman/videos/pcb.1788800304547149/1788793481214498/?type=3&theater

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ