শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দাবি মানার পরও আন্দোলন করা অযৌক্তিক: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়ার পর যদি আন্দোলন হয়, তবে তা কিন্তু অযৌক্তিক হবে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাতে ঢাকার সোনারগাঁও হোটেলে ঢাকা সাব-ওয়ে’র সম্ভাব্যতা যাচাইয়ের এক অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পথে অনেক দূর এগিয়ে গেছি। অনেক দাবি ইতোমধ্যে মেনে নেয়া হয়েছে। যেটা বাকি শুধু সড়ক পরিবহন আইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী মন্ত্রিপরিষদ বৈঠকে আইনটি অনুমোদন হওয়ার পর সংসদে যাবে। আশা করছি আইনটি পাস হবে।

তিনি বলেন, অপরাধীদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাকিগুলো সড়ক পরিবহন আইনের মধ্যে আছে। সংসদে পাস হলে প্রয়োগ করা যাবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিচারও সময়ের ব্যাপার।

সেতুমন্ত্রী বলেন, আজকে রাস্তার যানবাহন পুড়িয়ে ফেলবে বা ভাঙচুর করবে—এ ভয়ে গাড়ি বের হচ্ছে না, যাত্রীদের কষ্ট হচ্ছে। বিষয়টি কোমলমতিরা উপলব্ধি করবে। শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান, যারা আগামী দিনের নেতৃত্ব দেবে, তারা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। বারবার ক্ষমাও চেয়েছেন। স্যরি বলেছেন, অ্যাপোলোজাইজ(দুঃখ প্রকাশ) করেছেন। মন্ত্রী যখন ক্ষমা প্রার্থনা করছেন, তখন তাকে কি মাফ করা যায় না?

আরও প ড়ুন: মিয়ানমারে বন্যায় গৃহহীন দেড় লাখ মানুষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ