রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

১২ আগস্ট সাভার উপজেলা উলামা পরিষদের কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

‘একটি অরাজনৈতিক দিনী প্রতিষ্ঠান’ এমন স্লোগানকে সামনে রেখে ২০১৪ সালে সাভারের আলেমগণ প্রতিষ্ঠা করেন ‘সাভার উপজেলা উলামা পরিষদ’ নামে একটি সংগঠন। ঠিক তখন থেকেই দীনি ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেন নেতা-কর্মীরা।

উল্লেখযোগ্য কয়েকটির মধ্যে রয়েছে, প্রতিবছর ইসলামী মহা সম্মেলন, সাধারণ মানুষদের কুরআন শিক্ষা দান, সামাজিক নানা ইস্যুতে সাহসী ভূমিকা পালন করে রাজপথে মিছিল ও রোহিঙ্গা শরণার্থী ভাই-বোনদের মোটা অংকের অনুদান প্রদান।

শুধু এসবই নয়, কোথাও আল্লাহ-রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য হচ্ছে বা দীনের বহির্ভূত কোন কাজ হচ্ছে সেদিকে সর্বদাই চোখ-কান খোলা রাখে সাভার উপজেলা উলামা পরিষদ। সাভারে তাবলীগের চলমান সংকট মেটাতে উলামা পরিষদের রয়েছে প্রসংসনীয় ভূমিকা।

দীর্ঘ চার বছর পূর্ণাঙ্গকমিটি ছাড়া চললেও সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে আগামী ১২ আগস্ট কাউন্সিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এযাবৎ আহ্বায়ক হিসেবে কাজ করেছেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন মাওলানা আলী আজম।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. এনামুর রহমান এমপি (ঢাকা ১৯)।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। সভাপতিত্ব করবেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী।

সাভারের উলামায়ে কেরামকে ও জনতাকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

‘রিজিকের মালিক আল্লাহ; তিনি অনেক সুখে রেখেছেন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ