বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শিবিরে কর্মরত জাতিসংঘের কর্মকর্তা সোলাইমান মুলাতা নিখোঁজ হয়েছেন।

জাতিসংঘের কর্মরত মুলাতা ইথিওপিয়ার নাগরিক গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২ আগস্ট) কক্সবাজারের ইউএনএইচসিআর এর কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়জিদ জানান, সোলাইমান মুলাতা নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ইফতেখার উদ্দিন বলেন, মুলাতা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তিনি কক্সবাজারের কলাতলিতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন বলেও জানান ইফতেখার।

জানা যায়, গত সোমবার সাকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অফরুজুর হক টুটুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউএনএইচসিআর এর কর্মকর্তাকে খুঁজে না পাওয়ার একটি অভিযোগ পেয়েছি। পুলিশের একাধিক টিম তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের জবাবদিহি করা দরকার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ