শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাহেরে মোহিত মসজিদে হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী হাসান তৈয়ব
আলেম ও লেখক

হারামের ইমামদের মধ্যে আমার অন্যতম প্রিয়কণ্ঠ শায়খ ড মাহের মুআইকিলি। গতবার অনেকগুলো নামাজে সিক্ত হয়েছি তাঁর আর্দ্র সুরে।

পরশু মক্কায় পৌঁছে হারামে প্রথম সালাত ছিলো এশা। ইকামাতের পর কাতার সোজা করার আদেশ শুনতেই আনন্দের শিহরণ বয়ে গেল। এ যে প্রিয়তম স্থানে প্রিয়তর স্বর! তারপর মুগ্ধতার তেলাওয়াতে সিক্ত হওয়া।

গতকাল আর আজ ফজরও নামাজ পড়ালেন তিনি। সুবহানাল্লাহ। লা তাসআল আন হুসনিহিন্না। আরবি না বোঝা হাজিরাও কেঁপে উঠলেন, কেঁদে উঠলেন। এ যেন প্রিয়তমকে হারানোর পর সহসা তাকে ফিরে পাওয়া। পাপের পঙ্কে দীর্ঘ হাবুডুবুর পর আল্লাহর রশি ধরে আল্লাহকে খুঁজে পাওয়া।

আয়াত সিলেকশনও কী চমৎকার! ‘যখন ইবরাহিম কাতর মিনতি জানালেন, হে রব, আপনি এ শহরকে নিরাপদ বানান আর এর অধিবাসীদের আহার করান ফলফলাদি।’

এটা গতকাল ফজরের কথা। আজ পড়লেন- ‘আর তোমরা আবর্তন করো প্রাচীনতম গৃহকে কেন্দ্র করে।’

জীবন্ত তেলাওয়াত কাকে বলে! গুন্নাহ কী সুন্দর! মদ্দ কী মধুশ্রাবী! ক্বলক্বলাগুলো কী পরিষ্কার! ঢেউ তোলা, শিহরণ জাগানো, অশ্রু ঝরানো- বিশেষণবাক্য অক্ষম এর সুষমা তুলে ধরতে। হারামের সাউন্ড সিস্টেমও তুলনারহিত।

খুব কাছে থেকে দুবার দেখা হলো। দুকাতার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়া হলো। মাহেরে মোহিত ‘প্রতিটি দূর জনপদ’ থেকে লাখো লাখো হাজি সাহেবান।

বন্ধু, আপনারও হোক চেতনার নবোদয়। আপনার হৃদয়েও ঝড় তুলুক বাইতুল্লাহর ভালোবাসা। আপনিও কেঁপে উঠুন, কেঁদে উঠুন। সাড়া দিন পাঁচ হাজার বছর আগে দেওয়া ইবরাহিমি আজানে।

আরও পড়ুন: রাজনীতিতে তৃতীয় বলে কিছু নেই, আমাদের লক্ষ্য প্রথম: গাজী আতাউর রহমান

-আরআর