রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

সিলেটে নির্বাচন বর্জন করলেন ইসলামী আন্দোলনের পার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন।

৩০ জুলাই, সোমবার বেলা পৌনে ৩টার দিকে সংবাদ সম্মেলনে মোয়াজ্জেম হোসেন এ ঘোষণা দেন। মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নির্বাচন চলাকালে প্রায় সকল কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে। সিলেটের মাটিতে এ রকম নির্বাচন কলঙ্কজনক।’

সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। সিলেটে সাধারণ ওয়ার্ড ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড ৯টি ও ভোট কেন্দ্র ১৩৪টি।

৪১টি কেন্দ্রে ভোট বাতিলের লিখিত আবেদন করেছেন আরিফুল হক চৌধুরী। এর আগে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, ‘সিলেটে আগে কখনো এমন হয়নি, এবারের ভোট চুরি সব সীমা ছাড়িয়ে গেছে। ভোটাধিকার হরণ করা হয়েছে, তা পুনরুদ্ধারে আন্দোলনের ডাক দেব।’

সিলেট সিটি বিএনপির, রাজশাহী ও বরিশাল আ’লীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ