রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

নানুপুর ওবায়দিয়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ> আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো নানুপুর জামিয়া ওবায়দিয়ার কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার বাদ জোহর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবায়দিয়ার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর জামিয়া ইসলামিয়া ওবায়দিয়ার প্রিন্সিপাল মাওলানা সালাহ উদ্দীন (পীর সাহেব নানুপুরী)।

শিক্ষা সচিব মাওলানা রফিক আহমদ এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুইনুদ্দীন, মাওলানা আনোয়ার হোসেন আজহারী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শিহাব উদ্দিন, সহকারী শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ লোকমান, প্রধান ক্বারী মাওলানা নূরুল আমিন, উচ্চতর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি মুইনুদ্দীন, শায়খুল হাদিস মুফতি কুতুব উদ্দীন, মুফতি মুহাম্মাদ আলমগীর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদের মাঝে জ্ঞাণের প্রতিযোগতায় এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ উপদেশমূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, আজ যারা পুরস্কার পাওনি এখন থেকে টার্গেট রাখতে হবে যারা পুরস্কৃত হচ্ছে তাদের যেনো তোমরা সামনের পরীক্ষায় পেছনে ফেলতে পারো।

অনুষ্ঠান শেষে বিগত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম হতে ১০ম স্থান অর্জনকারী ২২১ জন শিক্ষার্থীদের মাঝে নিজস্ব ফান্ড থেকে পুরুস্কার তোলে দেন মাওলানা সালাহ উদ্দীন (পীর সাহেব নানুপুরী)।

পুরস্কার হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই লক্ষ টাকার বই-কিতাবাদি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

উচ্চশিক্ষা ভাবনা; কোথায় পড়বেন উলুমুল হাদিস?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ