রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

গতকাল (২৮ জুলাই) রাতে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছে আওয়ার ইসলাম।

বৈঠকে তাবলিগের চলমান সঙ্কট নিরসন, আগামী বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও দেশের কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। দ্রুত সময়ে মন্ত্রীপরিষদে অনুমোদন এবং আইনি ভিত্তি প্রদান করে চূড়ান্ত ঘোষণার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আনাস মাদানী, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুলাই) আল্লামা আহমদ শফী তাবলিগ বিষেয়ে ওয়াজাহাতি জোড়ে অংশ নিতে ঢাকায় আসেন। সেদিন ফরিদাবাদ মাদরাসায় জুমার নামাজ আদায় করেন এবং বিকালে ফরিদাবাদ মাদরাসার ছাত্রদের বুখারির দরস প্রদান করেন।

শনিবার মোহাম্মদপুরে অনুষ্ঠিত ওয়াজাহাতি জোড়ে সমাপনী ভাষণ দেন এবং তাবলিগ ও মাওলানা সাদ বিষয়ে ৬ সিদ্ধান্ত ঘোষণা করেন।

রোবরাব সকালে আল্লামা আহমদ শফীর চিকিৎসার জন্য ঢাকার আজগর আলী হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় তিনি হাটহাজারীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে সূত্র জানিয়েছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ