শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফের দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অধিকৃত গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা আবারও গুলি করে এক কিশোরসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। খবর আলজাজিরা-এর

নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য গাজায় ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিলে ইহুদিবাদী দেশটির বেপরোয়া সেনা সদস্যরা নির্বিচারে গুলি চালালে ওই দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার গাজা সীমান্তের কাছে ৪৩ বছর বয়সী গাজী আবু মুস্তফাকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। এ ছাড়া, একই দিন দক্ষিণ গাজার রাফা সীমান্তের কাছে ১৪ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরকে হত্যা করে ইহুদিবাদী সেনারা।

গাজা উপত্যকার ফিলিস্তিনিরা প্রতি শুক্রবার ইহুদিবাদী ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল করছে। ওই বিক্ষোভের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার দেয়ার পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বরোচিত আগ্রাসনের নিন্দা জানান।

গত ৩০ মার্চ থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলি সেনারা প্রায় দেড়শ' ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় আরও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: মসজিদে আকসায় ঢুকে মুসল্লিদের ওপর ইসরাইলিদের হামলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ