সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

‘নিজামুদ্দিন-রায়বেন্ড নয়, বাংলাদেশের আলেমদের মতেই এদেশের তাবলিগ চলবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম, মঈনুদ্দীন তাওহিদ: মারকাজুশ শাইখ ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, আজকের ঢাকা শহরে পুরো বাংলাদেশ থেকে উলামায়ে কেরাম আসছেন। শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন এসেছেন। আমার খুশি লাগতেছে। কিন্তু আমি চিন্তিত একটি বিষয়ে আজ থেকে দশ বছর আগে আমরা চিন্তাও করতে পারি নাই এভাবে তাবলিগ জামাত নিয়ে আলেমদের সম্মেলন করতে হবে।

শনিবার (২৮ জুলাই) রাজধানী ঢাকার মোহাম্মদপুরে তাবলিগ জমাতের সংকট নিরসনে আয়োজিত ওয়াজাহাতি জোড় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ আমরা তাবলিগ নিয়ে বসেছি- কারণ কাফেরদের কু দৃষ্টি এখানে পড়েছে। দুঃখের বিষয় একজন ব্যক্তির ভুল শুধরানোর জন্য কাজ করায় আলেমদের আজ গালি দেয়া হচ্ছে। অথচ ফতোয়ায়ে আলমগিরির ইবারত অনুযায়ী আলেমকে গালি দেয়া কুফুরি।

তিনি স্বাধীন সার্বভৌমত্ব এ দেশের জাতির কাছে আহবান করে বলেন, স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে তাবলীগের কাজ করবো। এক্ষেত্রে নিজামুদ্দিন বা রায়বেন্ড পরাধীনতা আমরা মানবো না।

আজ আমি মুরব্বিদের অনুরোধ একটা প্রস্তাব রাখছি, আজ থেকে বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইলে বাংলাদেশের আলেমদের মাধ্যমে দাওয়াতের কাজ পরিচালনা হবে।

মাওলানা সাদ সাহেবের ফতোয়া ৬২টা এর মধ্যে একটি হলো মোবাইল পকেটে নিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। কেউ জায়েজ বললে সে উলামোয়ে সু।

আজ এমন কথা কেউ বললে যে এই ফতোয়া না মানলে সে উলামায়ে সু হবেন। এমন মনমনাসিকতার কারনে তার অন্তরে আল্লাহর আজমত নাই।

কারণ মুফতি সাহেব ফতোয়া দেয়ার পর আমরা লিখি আল্লাহু আলামু বিস সাওয়াব। আল্লাহ ভালো জানেন। কেউ নিজের ফতোয়াই ঠিক বললে সে আল্লাহর উপর আস্থা নাই বললেই চলে।

তিনি আরো বলেন, ফতোয়ার মারকাজ হলো দেওবন্দ। নিজামুদ্দিন কোন ফতোয়ার মারকাজ নয়। তাই সবাইকে সচেতন হতে হবে।

জোড়ে জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল পীরে কামেল আল্লামা আশরাফ আলী, জামিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহাতামিম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, লালবাগ জামিয়ার মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি, মুফতি এনামুল হকসহ বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত রয়েছে।

এছাড়াও আল্লামা আহমদ শফী সম্মেলনে উপস্থিত হবেন এবং শেষ বয়ান রাখবেন।

আলেমরা গীবত করেন না নসিহত করেন: মাওলানা আবদুল মালেক

ওলামায়ে কেরামের পদচারণায় মুখরিত মোহাম্মদপুর

-আরআর

আওয়ার ইসলামের সব নিউজ আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেইজে



সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ