শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

যাত্রী না পাওয়ায় আজকের ২টি হজ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনা অনুযায়ী পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় দুটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ হজের এই বিশেষ ফ্লাইট দুটি বাতিল করে বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় শুক্রবারের ২টি হজ ফ্লাইট বিজি ১০৪৫ এবং বিজি ৭০৪৫ বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে করে বিমানের ক্যাপাসিটি লস হবে।

তিনি বলেন, ‘সকাল ৬টা ৫ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটের এই ফ্লাইট বাতিল করে।’

জানতে চাইলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের (হাব) সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন তাসনিম বলেন, বিমান যদি বলে থাকে যাত্রী সংকটে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমি বিষয়টি বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে চাইছি না।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী বহন করবে এবং একইভাবে সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে।

৬৩ হাজার ৫৯৯ যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭ হাজার ১৯৮ যাত্রী। বাকি ৫৬ হাজার ৪০১ যাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

দুর্নীতিমুক্ত নতুন পাকিস্তান গড়ে তোলা হবে: ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ