শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‌মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মাহমুদুর রহমানের ওপর হামলা সাজানো নাটক। কোন আসামিকে কারা মেরেছে, সেটার ব্যাপারে আমি খবর রাখি না। দেশে আরও অন্যান্য জরুরি কাজ আছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিসভার সভাকক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের চতুর্থ অধিবেশনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মাহমুদুর রহমানের ওপর হামলার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন— এ ব্যাপারে আইনমন্ত্রী বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলার খবর রাখার চেয়ে আরো জরুরি কাজ আছে।

ব্যারিস্টার মওদুদ আইনমন্ত্রী থাকা কালে এ ধরনের অনেক হামলার ঘটনা ঘটলেও কেন তিনি পদত্যাগ করেননি এমন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আরও বলেন, মাদক একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত করার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিদ্যমান আইনেই এ মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

আরও পড়ুন: হাসপাতালে কেমন আছেন মাহমুদুর রহমান?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ