মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি পরিচালনা করবে তেহরান: কলিবফ আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান

'জনগণ অাবার ভোট দিলে অাসব, না দিলে অাসব না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অামাদের পাঁচ বছর সময় শেষ। এ টার্মে এটাই শেষ দেখা। জনগণ অাবার ভোট দিলে অাসব, না দিলে অাসব না।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন অায়োজিত বার্ষিক নৈশভোজে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গবন্ধু অান্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, অাপনাদের চাকরি পার্মানেন্ট অার অামাদের চাকরি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পরপর অামাদের জবাবদিহি করতে হয়। ডিসেম্বরে নির্বাচন, অাবার যদি অাসতে পারি ভালো, না এলেও কোনো অাফসোস নেই।

প্রধানমন্ত্রী বলেন, অামাদের পাঁচ বছর সময় শেষ। এ টার্মে এটাই শেষ দেখা। জনগণ অাবার ভোট দিলে অাসব, না দিলে অাসব না। তবে অাপনাদের প্রতি অামার একটা অনুরোধ, দেশে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা যেন অব্যাহত থাকে। উন্নয়ন প্রকল্পের টাকা যেন যথাযথভাবে কাজে লাগে, সেদিকে নজর দেবেন।

তিনি বলেন, অামাদের লক্ষ্য এ দেশের মানুষের উন্নত জীবন। তারা যেন ভালো থাকে, এটাই অামারা চাই। গ্রামকে অামরা শহর বানাতে চাই। গ্রামে বসে একটা মানুষ যেন শহরের সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারে, অামরা সে ব্যবস্থা করছি।

আরও পড়ুন: কেমন প্রধানমন্ত্রী হবেন ইমরান খান?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ