শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

ঈদুল আজহায় রেলের আগাম টিকিট ৮ আগস্ট থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট (বুধবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১২ আগস্ট (রোববার) পর্যন্ত।

ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট (বুধবার), চলবে ১৯ আগস্ট (রোববার) পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা জানান।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ২২ আগস্ট (বুধবার) ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের জন্য ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের টিকিট।

আর ঈদ উদযাপনের পর বাড়ি থেকে কর্মস্থলগামী যাত্রীদের জন্য ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের ফিরতি টিকিট।

যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান মন্ত্রী।

দাঈদের উদ্দেশ্যে মাওলানা কালিম সিদ্দিকীর ৩টি নসিহত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ