শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাইখ কারী আহমাদ বিন ইউসুফকে গণসংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের ইলমে কেরাতের কিংবদন্তী বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও কেরাতের পথ প্রদর্শক কারী মাওলানা মুহাম্মদ ইউসুফ রহ. এর কর্মজীবন নিয়ে আলোচনা সভা ও আরবলীগ কর্তৃক পরিচালিত সারা বিশ্বের কারীদের সংগঠন ইত্তেহাদুল কুররা আল আলামিয়্যাহ কর্তৃক বাংলাদেশের প্রধান কারী হিসেবে সদ্য ঘোষিত শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারীর গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৫ জুলাই) আজিমপুরের মাহাদুল কিরাত বাংলাদেশের আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা ক্বারী মাওলানা মুহাম্মদ ইউসুফ রহ. এর কর্মময় জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন। পরে সর্ব শ্রেণির মানুষের ভালোবাসায় সিক্ত হন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। এসময় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সর্ব সাধারণের ফুলেল সংবর্ধনায় সংবর্ধিত হন তিনি।

কারী খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাইখুল হাদিস মাওলানা আজিমুদ্দীন, আজিমপুর গফর মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দীন, ইনসাফ টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, কারী মাহবুবুর রহমান, কারী বাসির উদ্দীন, কারী জাহাঙ্গীর আলমসহ ইক্বরার সদস্য, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণমাধ্যমের ব্যক্তিবর্গ, ছাত্র ও উলামায়ে কেরাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাইখুল হাদিস মাওলানা আজিমুদ্দীন বলেন, শায়খ মুহাম্মদ ইউসুফ রহ. এর দুনিয়াজোড়া খ্যাতি ছিল। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি রাষ্ট্রীয় অতিথি হয়ে কুরআনের অনুষ্ঠানগুলোতে অংশ নিয়েছেন।

তিনি শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারীর প্রশংসা করে বলেন, আমরা শায়খ ইউসুফের যোগ্য উত্তরসূরি পেয়েছি। কারী আহমাদ বিন ইউসুফ ইতোমধ্যে বাংলাদেশের শায়খুল কোররা নির্বাচিত হয়ে নিজের বিষয়ে জানান দিয়েছেন। আল্লাহ তায়ালা যেন তাকে আরও উঁচু মাকাম দান করেন।

সকাল ১০ টায় পবিত্র ক্বুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় দুপুর দুই টায়। অনুষ্ঠান শেষে দেশ জাতি ও মুসলিম উম্মহ’র সুখ শান্তি কামনায় মুনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জুন আরবলীগ পরিচালিত ইত্তেহাদুল কুররা আল আলামিয়্যাহ থেকে সংগঠনের প্রেসিডেন্ট ড. নাঈনা কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাইখ আহমাদ বিন ইউসুফকে বাংলাদেশের প্রধান ক্বারী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

শাইখ আহমাদ বিন ইউসুফ বাংলাদেশের প্রধান কারী মনোনীত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ