শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশনা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আজ বুধবার বৈঠকে বসছে নির্বাচন কমিশনে (ইসি)। নির্বাচন কমিশন ভবনে বিকাল চারটায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভোটগ্রহণ কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেবে ইসি। আগামী ৩০ জুলাই তিন সিটিতে ভোটগ্রহণ।

ইসি সূত্র জানায়, বৈঠকে রাজশাহী, বরিশাল ও সিলেট জেলার পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীসহ সকল বাহিনীর প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান,

বৈঠকে তিন সিটির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়া সাধারণ কেন্দ্রে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হবে, এ বিষয়েও নির্দেশনা দেয়া হবে।

সূত্র জানায়, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ভিডিপিসহ ২৪ (১২ জন অস্ত্রধারী) জন সদস্য মোতায়েন থাকবে। সাধারণ কেন্দ্রে ২২ (১০ জন অস্ত্রধারীসহ) জন সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসার সমন্বয়ে কোন সিটিতে কত সংখ্যক মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে তা নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষুদে সাংবাদিক ফিলিস্তিনি শিশু জান্না জিহাদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ