শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডিসি সম্মেলন ২০১৮ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলা প্রশাসক সম্মেলন ২০১৮ মঙ্গলবার (২৪ জুলাই) সকালে শুরু হয়েছে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলন শুরু করার অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মীয় বাণী পাঠ করার মাধ্যমে সম্মেলনের কর্মকাণ্ড শুরু হয়।

এবারের সম্মেলনে ৩৪৭টি প্রস্তাব জমা দিয়েছেন জেলা প্রশাসকরা।

এবারের সম্মেলনে ৫১ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২২টি অধিবেশনে অংশ নেবেন জেলা প্রশাসকরা। এর মধ্যে কার্য অধিবেশন থাকছে ১৮টি।
সম্মেলন শেষ হবে ২৬ জুলাই।

এর আগে ২০১৭ সালের সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৩৪৯টি প্রস্তাব দিয়েছিলেন ডিসিরা। এর মধ্যে ১৫০টি স্বল্পমেয়াদি, ১৩২টি মধ্যমেয়াদি এবং ১৪৭টি দীর্ঘমেয়াদি মোট ৪২৯টি সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাগত বক্তব্যে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম বলেন, এটি বর্তমান সরকারের চলতি ৫ম সম্মেলন।  ২০১৭ সালের জেলা প্রশাসক সম্মেলনের ৪৩০টি প্রস্তাবের মধ্যে ৪০৪ টি বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে মাদার অব দ্য হিউমিনিট বলে খ্যাতি পেয়েছেন।

তার বক্তব্য শেষে একটি ভিডিও ক্লিপ দেখানো হয় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন নিয়ে।

আরও পড়ুন: ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আসতে পারে নতুন প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ