শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মুসলিম নয়, ভারতে গরুদের বাঁচার অধিকার আছে: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:মুসলিম নয়, ভারতের সংবিধানে কেবল গরুর বাঁচার অধিকার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজসিল-ই-ইত্তেহাদুল মুসলিমেন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

এক টুইট বার্তায় মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'সংবিধানের ২১ নম্বর ধারায় গরুদের বাঁচার অধিকার দেওয়া হয়েছে৷ সেখানে মুসলিমদের বাঁচার কোনও অধিকার নেই৷ চার বছরের মোদী জামানায় গণপ্রহারকারীরাই রাজত্ব করেছেন৷'

শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ার জেলায় গরু পাচারকারী সন্দেহে আকবর খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়৷ হরিয়ানার বাসিন্দা আকবরের উপর যখন হামলা চালানো হয় সেই সময় তার সঙ্গে দুটি গরু ছিল৷ রামগড় তেহসিলের কাছে আসতেই কয়েকজন তার উপর হামলা করে৷

এতে নিহত হন আকবর খান নামের ওই যুবক। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এই হামলার ঘটনার নিন্দা করেছেন৷ একই সঙ্গে দোষীদের দ্রুত খুঁজে বের করে এনে কড়া সাজা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ