শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

'বিএনপি মুখে ভারতবিরোধিতা করলেও ভেতরে তোষামোদি করে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেকে দেয়া সংবর্ধনা দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিয়ে নৌকা বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ভোট কারচুপির ইতিহাস আওয়ামী লীগের নেই।

বিএনপি মুখে ভারতবিরোধিতা করলেও, ভেতরে ভেতরে তোষামোদি করে বলেও জানান প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, সম্মানসূচক ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি উদ্‌যাপনে প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনায় নাচে গানে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের প্রশস্তি তুলে ধরেন শিল্পীরা।

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনার উদ্দেশে অভিনন্দনপত্র পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংবর্ধনায় তাঁকে দেয়া সম্মান দেশবাসীকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া সব নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পেরেছেন বলেও জানান শেখ হাসিনা। এসময় নৌকার বিরোধিতাকারীদের সমালোচনাও করেন তিনি।

এসময় বিএনপি সমালোচনা করে তিনি বলেন, গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নিজের অবস্থান আরো স্পষ্ট করে, শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করে কলঙ্কমুক্তির মাধ্যমে উন্নয়নযাত্রা শুরু হয়েছে বাংলাদেশের।

জনগণ কী পেল, সেটাই আমার বড় চাওয়া: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ