শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জার্মানিতে চলন্ত বাসে ছুরি হামলা: আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির উত্তরাঞ্চলে চলন্ত বাসে ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালিয়েছে এক যুবক। গতকাল শুক্রবারের এই ঘটনায় বাসের ১৪ যাত্রী আহত হয়েছেন। ৩৪ বছর বয়সী ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। আহতের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,শুক্রবার বাংলাদেশ সময় বেলা পৌনে ২টায় উত্তর জার্মানির ল্যুবেক শহরের এক চলন্ত বাসে এ ঘটনা ঘটে। বাসের প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাসে এক বৃদ্ধাকে নিজের আসন ছেড়ে দেন এক ব্যক্তি। এ সময় হামলাকারী পেছন থেকে এসে তার বুকে ছুরি দিয়ে আঘাত করে।

এর পর মুহূর্তেই বাসের অন্যান্য যাত্রীদেরও আক্রমণ করেন ওই যুবক। এ সময় বাসটি কোনভাবে রাস্তার পাশে থামিয়ে দেন চালক। পরে রাস্তায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। তাকে এরইমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এই ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে এ হামলায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ