শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নির্বাচনে আসতে বিএনপির চার শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী নির্বাচনে বিএনপিকে পেতে চাইলে সরকারকে চারটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ

শর্তগুলো হলো, বিএনপির চেয়ারপারসনসহ সারা দেশের বিভিন্ন দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা রয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।

তৃতীয়ত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবে। এতে বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। যাতে তারা সঠিকভাবে নির্বাচনের জন্য কাজ করতে পারে।

এ ছাড়াও ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে। পাশাপাশি প্রার্থীরা যাতে সব ভোটারের কাছে ভাট চাইতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব শর্তের কথা বলেন।

এমাজউদ্দীন আহমদ বলেন, স্বাধীনতার পর এখন পর্যন্ত তিনবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। প্রথমবার ৭৫ সালে গণতন্ত্রকে হত্যা করা হয়। এরপর ৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে গণতন্ত্রকে ফিরে আনা হয়। এরপর ২০০৭ এবং ২০১৪ সালের ৫ জানুয়ারিতে। এই নিহত গণতন্ত্রকে খালেদা জিয়াই পুনরুদ্ধার করবেন।

সংগঠনটির সভাপতি এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন নয়: বিএনপি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ