সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

গুপ্তধনের সন্ধানে মিরপুরের সেই বাড়িতে মাটি খুঁড়ছে পুলিশ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের একটি বাড়িতে গুপ্তধন আছে, এমন তথ্যের ভিত্তিতে মাটি খোঁড়া হচ্ছে। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খনন কাজ চালাচ্ছে মিরপুর থানা পুলিশ।

শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরের ১০ নম্বরের ওই বাসায় খনন কাজ শুরু হয়। বাড়িটির আগের মালিক ছিলেন একজন পাকিস্তানি। তার দেয়া তথ্যমতে, সেখানে গুপ্তধন আছে বলে জানতে পারেন বাড়ির বর্তমান মালিক মনিরুল আলম।

এলাকায় জনশ্রুতি আছে যে, বাড়িটির মাটির নিচে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র রয়েছে। তাই বেশ কিছুদিন ধরে সেখানে সার্বক্ষণিক পাহারা বসিয়েছে পুলিশ। মিরপুরের ১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর সড়কের ১৬ নম্বরের এই বাড়িটি দুই কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।

জানা গেছে, বাড়িটির আগের মালিক ছিলেন একজন পাকিস্তানি। তার দেওয়া তথ্যমতে, সেখানে গুপ্তধন আছে বলে জানতে পারেন বাড়ির বর্তমান মালিক দাবিদার মনিরুল আলম।

তিনি গত ১৪ জুলাই তিনি মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এরই ধারাবাহিকতায় আজ সেখানে মাটি খনন শুরু হয়।

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ