রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

বিএনপির মিছিলে ফাঁকা গুলি-লাঠিচার্জ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ফাঁকা গুলি নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশ চলাকালীন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানায়, নোয়াখালী প্রেসক্লাবের সামনের চত্বরে বিএনপি’র কর্মসূচি চলাকালে এর আশপাশে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সংঘর্ষ এড়াতে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়।

এর আগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা সার্কিট হাউস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জজ কোর্ট সড়কে নোয়াখালী প্রেসক্লাবের সামনে আসেন। এখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফজলে এলাহী (ভিপি পলাশ) অভিযোগ করেন, সমাবেশ চলাকালীন যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে যুবদল নেতা সোহাগ, হানিফ, ছাত্রদলের সজীব, হৃদয়সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গুলির বিষয়টি সত্য নয়। তবে দু’পক্ষের সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করেছে।

আরও পড়ুন: ওয়্যাক্সিং করা ও দাড়ি কামানো নাজায়েজ: দেওবন্দের ফতোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ