শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা কাল, বন্ধ থাকবে যেসব রাস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেয়া হবে। গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকা মহানগরী ও আশে পাশের এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সাধারণ মানুষ আসবেন।এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, শনিবার বেলা একটা হতে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত শাহবাগ হতে মৎস্যভবন, টিএসসি হতে দোয়েল চত্বর রাস্তা বন্ধ থাকবে।

এছাড়া প্রয়োজনে বাংলামোটর, কাকরাইল চার্চ, ইউবিএল, জিরো পয়েন্ট, গোলাপশাহ মাজার, চানখারপুল, বকশী বাজার, পলাশী, নীলক্ষেত, কাটাবন ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয়মুখী সাধারণ গাড়িগুলোকে ডাইভারশান দেয়া হতে পারে।

অনুষ্ঠান উপলক্ষে মিরপুর হতে যে সকল নেতাকর্মী বাসে আসবেন তাদের গাড়ি মিরপুর রোড দিয়ে এসে নীলক্ষেত এলাকায় পার্ক করবেন। উত্তরা, মহাখালীর দিক দিয়ে যে সকল নেতাকর্মী বাসে আসবেন তাদের গাড়ি মগবাজার-কাকরাইল চার্চ-নাইটিংগেল-ইউবিএল-জিরো পয়েন্ট-হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে পার্ক করবেন।

ফার্মগেট-সোনারগাঁও-শাহবাগ হয়ে যে সকল নেতাকর্মী বাসে আসবেন সে সকল গাড়ি টিএসসি রাইট টার্ণ করে মল চত্বরে পার্ক করবেন। যাত্রাবাড়ী, ওয়ারী, বংশাল দিয়ে যারা আসবেন তাদের গাড়ি জিরো পয়েন্ট, হাইকোর্ট হয়ে দোয়েল চত্বরে নামিয়ে বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে পার্ক করবেন। লালবাগ, কামরাঙ্গীর চর হতে আগতদের গাড়ি পলাশী-নীলক্ষেত এলাকায় পার্ক করবেন।

আরও পড়ুন- কুরআন অবমাননা করে নিন্দার মুখে সৌদি কবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ