সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ওয়্যাক্সিং করা ও দাড়ি কামানো নাজায়েজ: দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

ইসলামি শরিয়ত অনুসারে ওয়্যাক্সিং করা (শরীরের লোম উঠানো) ও দাড়ি কামানো জায়েজ নেই বলে আনুষ্ঠানিক ফতোয়া দিলেন, ভারতের দারুল উলুম দেওবন্দ।  তবে এ দুটি কাজকে একদমই হারাম  বলে ঘোষণা দেওয়া হয়নি বলে দারুল উলুম দাবি করেছে।

আব্দুল আজিজ নামের স্থানীয় এক মুসলিমের “ওয়্যাক্সিং করা ও দাড়ি কামানো জায়েজ আছে কিনা”-প্রশ্নের জবাবে দারুল উলুম এ ফতোয়া প্রদান করে বলে খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।

খবরে বলা হয়, আব্দুল আজিজের প্রশ্নের লিখিত উত্তরে দেওবন্দের ফতোয়া বোর্ড বলেন, ‘গোফ, বগল ও নাভির নীচের অংশ ব্যতিত শরীরের অন্য কোন স্থানের লোম উঠিয়ে ফেলা এবং দাড়ি কামানো শরীয়তে অনুমোদিত নয়। এটি ইসলামি আদবেরও বরখেলাপ।’

এ ব্যাপারে জানতে চাইলে দারুল উলুম ওয়াকফ দেওবন্দের  শিক্ষা সচিব ও অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাওলানা সেলিম আশরাফ কাসেমী বলেন, ‘ইসলামি শরিয়ত মোতাবেক ফতোয়াটি সম্পূর্ণ সঠিক। তবে ইসলামি আদবগুলো পালন না করাকে আমরা হারাম বলছি না।’

আরও পড়ুন : যেভাবে তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ