শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সোনা নিয়ে কথা বলা বিএনপির শোভা পায় না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। তাদের মুখে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা নিয়ে কথা বলা শোভা পায় না।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়ার স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘সরকার দেশের অর্থনীতি ফোকলা করে দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অনিয়ম তার প্রমাণ।’

বিএনপির মহাসচিবের এ মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কথাই বলবেন। কারণ বিএনপির নেতারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ। বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দেওয়ার পর তাঁদের মুখে এটি (ভল্টের সোনা নিয়ে কথা) শোভা পায় না। তাঁদের মুখে অন্যকে দুর্নীতিবাজ বলা শোভা পায় না।’

তিনি বলেন, ‘তদন্তে কোনো অপকর্ম বেরিয়ে এলে তাতে কঠিন শাস্তি পেতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অপকর্ম করার কোনো সুযোগ নেই।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সোনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ভল্টে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেটা সুষ্ঠু তদন্ত হবে। যদি তদন্তে কারও অপকর্ম করার বিষয় বেরিয়ে আসে, তাহলে তাঁকে কঠিন শাস্তি পেতে হবে।’

এ সময় সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কে এই গ্রেফতারকৃত মাওলানা অারশাদ কাসেমী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ