শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতেও নিষিদ্ধ হলো হিজাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  ইউরোপের বিভিন্ন দেশের মতো এবার ভারতেও হিজাব নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে।

ভারতের উত্তরপ্রদেশের মিরাটের চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয় হেডস্কার্ফ বা হিজাব পরে ক্যাম্পাসে আসা নিষিদ্ধ করেছে।

হিজাব নিষিদ্ধ করার ঘটনা নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহল থেকে আপত্তি জানানো হয়েছে। জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয়টি ছাত্রীদের অনেকেই ওড়না দিয়ে মুখ ঢেকে ক্যাম্পাসে আসছিলেন।

কর্তৃপক্ষ এতে আপত্তি জানায়। মুখ ঢেকে রাখার সুযোগে বাইরের লোকজন ক্যাম্পাসে ঢুকে পড়ে। আর তা বন্ধ করতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অলকা চৌধুরি বলেছেন, ‘ছাত্রী নয় এমন বহু মেয়েকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুখ ঢাকা থাকায় এদের চিহ্নিত করা বেশ শক্ত হয়ে পড়ছিল। এদের ধরার পর তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। আপাতত মুখ-মাথা ঢাকার ওড়না নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম না মানলে পুলিশ ডাকা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ