শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রতিবন্ধী যুবকের মসজিদ পরিস্কার করার ভিডিও ভাইরাল (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

সৌদি আরবের রিয়াদের একটি এলাকার মসজিদে প্রতিদিন একজন প্রতিবন্ধী যুবককে মসজিদ পরিষ্কার করতে দেখা যায়।  গুরুতর অসুস্থতা সত্বেও তার সাহস এবং দীনের প্রতি আগ্রহ-উদ্দিপনা এলাকার মানুষকে অভিভূত করেছে।

প্রতিবন্ধী যুবকের মসজিদ পরিষ্কার করার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অগণিত মুমিনের হৃদয় বিগলিত হয়েছে আল্লাহ প্রেমে। আল্লাহ প্রেমের অশ্রু ঝরেছে চোখ দিয়ে। সত্যিই ভিডিওটি দেখলে চোখে পানি চলে আসে।

ভিডিওটিতে দেখা যায়, প্রতিবন্ধী যুবকটি ভালো করে হাঁটতে না পারলেও সে মসজিদের মেঝে এবং কার্পেটগুলো পরিস্কার করছে।

এলাকাবাসীর কাছে তার সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, লোকটি দীর্ঘ দিন ধরে অসুস্থ। সারাদিন মসজিদে পড়ে থাকে। আর প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মসজিদ পরিস্কার করে। আল্লাহ তায়ালার কাছে কান্নাকাটি করে । সবসময় ইবাদতে মশগুল থাকেন। সূত্র : ইসলামকা ডটকম।

ভিডিওতে দেখুন ....

https://www.facebook.com/TheIslamicInformation/videos/1858600844175788/?t=39

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ