মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি পরিচালনা করবে তেহরান: কলিবফ আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান

ঈদুল আজহায় যাতায়াতের ভোগান্তি কমাতে এখনই উদ্যোগ নিতে হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক ও নৌপথে যাত্রীদের ভোগান্তি নিরসনে এখনই উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মহাসড়কের পাশে যেন কোনো পশুর হাট বসতে না পারে সে ব্যাপারে কড়া সতর্কবার্তা দিয়েছেন মন্ত্রী।

বুধবার গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপদের উপবিভাগীয় কার্যালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঈদে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি র‌্যাবের সহায়তা নেয়া হবে এবং গাজীপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

ঈদের ১০ দিন আগে থেকে বাস র‌্যাপিড ট্র্যানজিট (বিআরটি) প্রকল্পের কাজ বন্ধ রাখতে হবে বলেও নির্দেশনা জারি করেছেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান।

মোদীকে হত্যার ষড়যন্ত্র ফাঁস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ