শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

হজযাত্রায় প্রতারণা বন্ধে রিপ্লেসমেন্ট চার শতাংশে সীমাবদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হজযাত্রায় প্রতারণা বন্ধে এবার ৪ শতাংশের বেশি রিপ্লেসমেন্ট দিচ্ছে না ধর্ম মন্ত্রণালয়।

এজেন্সিগুলোর দাবি করেছে ১৫ শতাংশ। নইলে ৮ হাজারের বেশি হজযাত্রীর কোটা খালি থাকার শঙ্কা তাদের, সেই সঙ্গে অবিক্রিত থেকে যাবে উড়োজাহাজের টিকিটও অনেক অনেক বেশি।

হজযাত্রায় এক ব্যক্তির নামে নিবন্ধনের পর তা অন্যকে দেয়ার সুবিধা থাকছে এবারও। তবে এবার সে সুবিধা দেয়া হচ্ছে ৪ শতাংশ, গতবার তা ছিলো ১৫ শতাংশে, আর এভাবে হজে গেছেন প্রায় ১৮ হাজার ব্যক্তি।

তবে নানা নামে নিবন্ধন করে, পরে রিপ্লেসমেন্ট দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠে বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে। তাই এবার ৪ শতাংশের বেশি রিপ্লেসমেন্ট দিচ্ছে না মন্ত্রণালয়।

আর সিদ্ধান্তে সন্তুষ্ট নয় বেশিরভাগ এজেন্সি। তাদের দাবি, মৃত্যু, অসুস্থতাসহ নানা জটিলতায় এবারও হজে যাচ্ছেন না অনেকে।

এরই মধ্যে সৌদি আরবে তাদের জন্য বাড়িভাড়াসহ শেষ হয়েছে সব কাজ। সে কারণেই ১৫ শতাংশের কম রিপ্লেসমেন্ট দিলে ক্ষতির মুখে পড়বেন তারা। পাশাপাশি উড়োজাহাজের টিকিট অবিক্রিত থাকার বড় কারণও রিপ্লেসমেন্ট কমিয়ে দেয়া।

রিপ্লেসমেন্ট চেয়ে এরই মধ্যে ধর্ম মন্ত্রলায়কে চিঠিও দিয়েছে হাব। তবে এই প্রশ্নে কঠোর অবস্থানে ধর্ম মন্ত্রণালয়। সচিব বলছেন, রিপ্লেসমেন্ট না বাড়ালে সর্বোচ্চ দুই হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তবে বন্ধ হবে প্রতারণা।

এছাড়া, এবছর যে ৪ শতাংশ রিপ্লেসমেন্টের সুবিধা রাখা হয়েছিলো তা এরই মধ্যে পূরণ হয়ে গেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ