মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নিজের ৬০ ভাগ বেতন কমানোর ঘোষণা প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের বেতনভাতা ৬০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন মেক্সিকোর নবনির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। আগামী ডিসেম্বরে তিনি ছয় বছরের জন্য লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। ক্ষমতা গ্রহণের পর বেতনভাতা বাবদ ৪০ শতাংশ পরিমাণ অর্থ নেবেন বলে জানিয়েছেন।

গতকাল রোববার দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে তাঁর নির্বাচনী ক্যাম্পের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এসব কথা বলেন। সমর্থকেরা এ সময় তাঁর এ ঘোষণাকে মুহুর্মুহু হাততালি দিয়ে স্বাগত জানান। তিনি বলেন, ‘আমরা চাই বাজেটের সবকিছু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাক।’

সাংবাদিকদের আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, ‘তিনি মাসে এক লাখ ৮ হাজার পেসো (পাঁচ হাজার ৭০৭ মার্কিন ডলার) বেতন হিসেবে নেবেন। তার ছয় বছরের মেয়াদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন যেন প্রেসিডেন্টের বেতনের চেয়ে বেশি হবে না।’ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সুবিধা যেমন, গাড়ির চালক, দেহরক্ষী ও ব্যক্তিগত চিকিৎসাবিমা-সংক্রান্ত খরচগুলো কমানোর পরিকল্পনাও তার রয়েছে বলে জানান তিনি।

গত সপ্তাহ থেকে লোপেজের তার আগামী বছরের আর্থিক খাতে ব্যাপক মিতব্যয়িতার পরিকল্পনা হাতে নিয়েছেন। সেখানে অপ্রয়োজনীয় সংসদীয় কমিটিগুলো বিলোপ, রাজনীতিকদের বেতন কমানোসহ আরও বিভিন্ন প্রক্রিয়ায় সরকারের ব্যয় হ্রাসের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ১ প্রাণের বিনিময়ে নেয়া হলো ২৯২ প্রাণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ