শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

আওয়ামী লীগ যুগে যুগেই ষড়যন্ত্রের শিকার হয়েছে: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগ যুগে যুগেই ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রবল প্রতিরোধেই এই ষড়যন্ত্রকারীরা ভেসে গেছে। তবে এখনো ষড়যন্ত্র চলছে। চোখ-কান খোলা রাখবেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ছিল বলেই আজ বাংলাদেশের এত উন্নয়ন। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

সভায় কামরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে যে কোটা আন্দোলন শুরু হয়েছে, বুঝতে হবে এর নাটের গুরু কারা? এদের উদ্দেশ্য কি? মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে আজ বিএনপি ’৭১ এর পরাজিত শক্তির সঙ্গে জোট বেঁধেছে। এদের মোকাবিলার জন্য মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরাই যথেষ্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ