শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

গণতন্ত্র না থাকলে ‘গালাগাল’ দিচ্ছে কীভাবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে যদি গণতন্ত্র না থাকতো, তাহলে বিএনপির নেতারা প্রকাশ্য অগণতান্ত্রিক, অশ্রাব্য ভাষায় শেখ হাসিনা ও তার সরকারকে গালিগালাজ করতে পারতেন না। এসব অশ্রাব্য মিথ্যাচার করার পরও পল্টন অফিসের সংবাদ সম্মেলন বন্ধ করা হয়নি, পুলিশ হস্তক্ষেপ করেনি।”

শেখ হাসিনার ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে সোমবার ঢাকার গুলিস্থানে কাজী বশির মিলনায়নে যুবলীগের একত আলোচনা সভায় একথা বলেন কাদের।

তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) যেখানে ইচ্ছা বক্তব্য দিচ্ছেন। সরকারের বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষায় কথা বলেও তারা বলছেন দেশে গণতন্ত্র নাই। টকশোতে গিয়ে তাদের নেতারা যে ভাষায় ব্যবহার করেন, এখানে আমরা বিরোধী দলে থাকলে টকশো করার পর তারা রাস্তায় আটকানো হতো। কিন্তু আমরা তা পারি না। তারা স্বাধীনভাবে কথা বলছেন; তারপরও তারা বলছেন দেশে গণতন্ত্র নেই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করে অনেকে এখন শেষ বয়সে চলে এসেছেন। অনেকের আশা-আকাঙ্ক্ষা রয়েছে। কেউ কেউ মনোনয়ন চান। তবে জেতার মতো যোগ্যতা অর্জন করলে কেউ বঞ্চিত হবেন না।সভায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল  হোসেন চৌধুরী সম্রাট, উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলসহ অনেকে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক।

আরও পড়ুন : দোয়া নিয়ে সমর্থনের প্রচার; অশ্বস্তিতে শীর্ষ আলেমরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ