শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

খালেদার অসুস্থতা জানতে দেয়া হচ্ছে না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কারা কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে জানতেও দিচ্ছে না। তারা তার চিকিৎসার বিষয়ে উদাসীনই নয়, হয়তো সরকারের নির্দেশে কোনো ভয়ঙ্কর মাস্টারপ্ল্যানের দিকে এগোচ্ছে।

সোমবার বেলা ১১টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কতটুকু গুরুতর, সে খবর জানতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। গত পরশু পরিবারের সদস্যরা দেখা করতে গেলেও তার সুযোগ দেয়া হয়নি।’
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘বেগম জিয়া ট্রানজিয়েন্ট স্কিমিং অ্যাটাকে (টিআইএ) ভুগছেন। প্রায়ই তার জ্বর হচ্ছে। আর পায়ের ব্যথায় হাঁটতে পর্যন্ত পারছেন না।’

অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করে সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

আরও পড়ুন : খালেদার মুক্তি দাবিতে শুক্রবার বিএনপির বিক্ষোভ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ