শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

কোটা নিয়ে স্ট্যাটাস; জাবির ছাত্রীকে ধর্ষণের হুমকি ছাত্রলীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কথা বলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মী সহ ৫ জনের বিরুদ্ধে। ভূক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী।

সোমবার (১৬ জুলাই) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষণের হুমকিদাতাদের শাস্তির দাবিতে অভিযোগ পত্র জমা দেন।

অভিযোগপত্রে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, ‘গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে আমাকে ধর্ষণের হুমকি প্রদানসহ অশালীন ভাষায় আমাকে এবং আমার পরিবারকে কটূক্তি করা হয়। তাদের নেতৃত্বে রয়েছেন হামজা রহমান অন্তর (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ৪১তম ব্যাচ)। তিনি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তাঁর অনুসারী ইশকাত হারুন আকিব (বাংলা বিভাগ, ৪৬তম ব্যাচ) আমাকে প্রস্টিটিউট ইঙ্গিত করে অশালীন ভাষায় গালি দেন।

অপর অনুসারী জাহিদ হাসান ইমন (আইআইটি-৪৬, রিপিটার), মাসুদ রানা (মাইক্রোবায়োলজি-৩৯) ও রনি ভৌমিক (ফেসবুকে ব্যবহৃত নাম) অশালীন ভাষায় আক্রমণাত্মক কথা বলেন। তারা আমার চরিত্র হননের জন্য সংঘবদ্ধভাবে ধর্ষণ করার হুমকি প্রদান করে যাচ্ছেন।’

ওই ছাত্রী আরো লেখেন, ‘এমতাবস্থায় আমি আমার সম্ভ্রম ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি হুমকিদাতা এই পাঁচজনকে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।”

প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, অভিযোগ পত্র পেয়েছি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগে পাঠাবো।

এর আগে এক ছাত্রীকে হয়রানীর অভিযোগে হামজা রহমান অন্তরকে ৬ মাসের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া হল ক্যান্টিনে চাঁদা দাবিসহ ছাত্রলীগের নাম ব্যবহার করে একালায় নানান অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে হামজা রহমান অন্তর বলেন, ‘এটা আমার বিরুদ্ধে মিথ্যাচার। আমি কাউকে ধর্ষণের হুমকি দেয়নি।’

আরও পড়ুন : কোটা সংস্কার নিয়ে স্ট্যাটাস; বিশ্ববিদ্যালয় ছাত্র বহিষ্কার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ