শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

অক্টোপাসের ডানাগুলো কেটে ফেলতে হবে: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের অভ্যুত্থানের অধ্যায়টি তুর্কি জনগণ চিরতরে বন্ধ করে দিয়েছে এবং সেটি আর কোনো দিনই খোলা হবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। তিনি ফেতু সন্ত্রাসী গোষ্ঠীকে একটি ‘অক্টোপাস’ এর সঙ্গে তুলনা করে বলেন, আমাদের এই অক্টোপাসের ডানাগুলো কেটে ফেলতে হবে।

২০১৬ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রোববার ইস্তাম্বুল ব্রিজে অনুষ্ঠিত এক বিশাল র‌্যালিতে অংশ নিয়ে এরদোগান এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘আমরা কখনোই ১৫ জুলাইয়ের ঘটনা ভুলে যাব না। যারা আমাদের জন্য প্রার্থনা করেছে এবং যারা ফেতু সন্ত্রাসীদের সহায়তা করেছে তাদের কাউকে ভুলে যাব না।’

এরদোগান বলেন, ‘আজ আমরা গভীর দুঃখ অনুভব করছি। একই সময়ে আমাদের বীরদের জন্য আমাদের অন্তরে অপরিমেয় গর্ববোধও করছি।’

সেই রাতে তুর্কি জনগণের সাহস ও প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, ‘এই বিজয় আমাদের শহীদদের সাহসের ফল, যারা বিদ্রোহীদের ট্যাংক ও প্লেনকে চ্যালেঞ্জ করেছিল।’ এরদোগান ১৫ জুলাই অভ্যুত্থান প্রচেষ্টাকে ‘তুর্কি জাতির পুনরুজ্জীবন’ ও ‘গণতন্ত্রের একটি বড় সংগ্রাম’ হিসাবে আখ্যায়িত করেন। সূত্র: এরাবিয়ান জার্নাল।

আরও পড়ুন : সুলতান এরদোগানকে রক্ষার সুপার হিরো যারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ